ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ৮৪ জন গ্রেপ্তার, উদ্ধার ২৬ হাজার ইয়াবা

Chatak TV
অক্টোবর ২৯, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৪ জন গ্রেপ্তার, উদ্ধার ২৬ হাজারের বেশি ইয়াবা

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৯১ পিস ইয়াবা ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলার মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ১৬ জন মাদক ব্যবসায়ী, ৫৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৬ জন, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ৪ জন রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য

নারায়ণগঞ্জ সদর থানা: ১৮ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী এবং তিনজন মাদকসেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা: ৭৩ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ী, ১৮ জন মাদকসেবী এবং বিভিন্ন মামলার আরও সাতজনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা: ৩ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, নয়জন মাদকসেবী এবং বিভিন্ন মামলার আরও তিনজনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা: ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুজন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা: ২৩ হাজার ৭৫ পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী এবং বিভিন্ন শ্রেণির আরও দুজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা: ২৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, তিনজন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে একজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা: বিশেষ অভিযানে তিনজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ইয়াবা উদ্ধার হয়েছে সোনারগাঁও থানা এলাকায়। সেখানে ২৩ হাজার ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সদর ও রূপগঞ্জ থানা এলাকায়ও ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।