নারায়ণগঞ্জ সিটির মেয়র হিসেবে রাকিবুল ইসলাম রাকিবকে দেখতে চান সমর্থকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে রাকিবুল ইসলাম রাকিবকে দেখতে চেয়ে একটি প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
পোস্টারে রাকিবুল ইসলাম রাকিবকে মেয়র হিসেবে দেখতে চাওয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বে নিরাপদ ও জনবান্ধব শহর গড়ার প্রত্যাশা তুলে ধরা হয়েছে।
পোস্টারে লেখা হয়েছে, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি মানুষের কথা বুঝবেন, মানুষের পাশে থাকবেন।”
এতে রাকিবুল ইসলাম রাকিবের পরিচয় হিসেবে স্টারসিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এমন প্রত্যাশার মধ্য দিয়ে রাকিবুল ইসলাম রাকিবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


