ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

Chatak TV
অক্টোবর ৩০, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

ছবিঃ সংগৃহীত

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ার আগেই ব্যর্থতার তিক্ত স্বাদ পেল বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানের হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

ব্যাটিং ব্যর্থতা যেন আবারও টাইগারদের গলায় দড়ি হয়ে এলো। প্রতিপক্ষের ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় মাঝপথেই। ইনিংস বড় করতে পারেননি কেউই— জাকের আলী, শামীম হোসেনসহ কেউই দাঁড়াতে পারেননি ক্যারিবীয় বোলারদের সামনে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে হতাশ কণ্ঠে লিটন দাস বলেন,

“আমাদের বোলাররা গত দুই-তিন সিরিজ ধরে দারুণ করছে। তাদের কাছে আমি দুঃখিত। তারা নিজেদের দায়িত্ব পালন করলেও আমরা ব্যাটাররা ম্যাচ শেষ করে আসতে পারছি না।”

 

নিজের ব্যাটিং নিয়েও হতাশা প্রকাশ করেন এই ওপেনার-অধিনায়ক।

“১৫০ রানের লক্ষ্য চট্টগ্রামের উইকেটে তেমন বড় কিছু নয়। কিন্তু আমরা কেউই সেট হয়ে বড় ইনিংস খেলতে পারিনি। আমারও উচিত ছিল ১২-১৩ ওভার পর্যন্ত ব্যাট করা। আমি যদি ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকতে পারতাম, ম্যাচের ফল ভিন্ন হতে পারত।”

 

এছাড়া দলীয় ফিল্ডিং ও মনোযোগের ঘাটতির কথাও স্বীকার করেন তিনি,

 “ওরা ভালো বোলিং করেছে। আমরা ফিল্ডিংয়েও প্রথম ম্যাচের মতো ছিলাম না। সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি।”

 

এই হারের ফলে দুই ম্যাচ শেষে ২-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন বাকি তৃতীয় ও শেষ ম্যাচটি কেবল সম্মান রক্ষার লড়াই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।