ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আলহাজ্ব শাহাজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত শফিকুল ইসলাম সবুজ

Chatak TV
অক্টোবর ১৯, ২০২৬ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজারে আলহাজ্ব শাহাজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত শফিকুল ইসলাম সবুজ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলহাজ্ব শাহাজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ (এলএলবি অনার্স)।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মনোনয়নের অনুমোদন দেওয়া হয়।

শফিকুল ইসলাম সবুজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, সভাপতি পদে মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিকুল ইসলাম সবুজ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।