আতাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ ওলিউল্লাহ আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় আতাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ওলিউল্লাহ আহমেদ। তাঁর এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
সভাপতি হিসেবে তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মোঃ ওলিউল্লাহ আহমেদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এবং তাঁর নেতৃত্বে আতাদী উচ্চ বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাক—এমন প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


