অসুস্থ ইউসুফ আলী ভূঁইয়াকে দেখতে হাসপাতালে গেলেন এমপি নজরুল ইসলাম আজাদ

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার (নারায়ণগঞ্জ):
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী ভূঁইয়া অসুস্থ অবস্থায় রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

হাসপাতালে গিয়ে তাঁরা ইউসুফ আলী ভূঁইয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে অবগত হন। এ সময় তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতির অসুস্থতার খবর পেয়ে তাঁর খোঁজখবর নিতে তাঁদের এই হাসপাতালে যাওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বহন করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


