অভ্র সৌরভ
ছবিঃ চাতক টিভি
বান্টিতে এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের পক্ষে গণসংযোগে ছোট ভাই ইন্জিনিয়ার নাহিদুল ইসলাম
নারায়ণগঞ্জের বান্টি দক্ষিণ পাড়া এলাকায় বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বিএনপির নজরুল ইসলাম আজাদের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন তার ছোট ভাই ইন্জিনিয়ার নাহিদুল ইসলাম।
বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন ও উঠোন বৈঠক করেন এবং ভাই নজরুল ইসলাম আজাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
নাহিদুল ইসলাম বলেন, “আমার ভাই নজরুল ইসলাম আজাদ একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি সবসময় জনগণের পাশে থেকেছেন। যদি তিনি এমপি নির্বাচিত হন, তাহলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।”
গণসংযোগ চলাকালীন স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন এবং জনগণকে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এলাকার সাধারণ মানুষ জানান, নজরুল ইসলাম আজাদ সবসময় তাদের সুখ-দুঃখে পাশে থেকেছেন, তাই অনেকেই এবার তাকে সমর্থন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।


