ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়নগন্জ ২ আসনে মনোনয়ন পেলো নজরুল ইসলাম আজাদ

Chatak TV
নভেম্বর ৩, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দুঃসময়ের ত্যাগী নেতা নজরুল ইসলাম আজাদ।

আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন তালিকা প্রকাশ করেন।

নজরুল ইসলাম আজাদের মনোনয়ন পাওয়ার খবরে আড়াইহাজার জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যায় মিছিল, আনন্দ র‌্যালি এবং মিষ্টি বিতরণের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, আড়াইহাজার পৌর যুবদলের সাবেক সভাপতি মাহমুদুল্লাহ লিটন, সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

নজরুল ইসলাম আজাদের মনোনয়ন পাওয়ায় আড়াইহাজারের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাঝে এখন বইছে উচ্ছ্বাসের ঢেউ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।