ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে

Chatak TV
নভেম্বর ২, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর নির্দেশে এই কর্মসূচি পরিচালিত হয়।
শনিবার আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর ও বাগবাড়ী এলাকায় লিফলেট বিতরণ করেন তার ছোট ভাই ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম।


এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর।
ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও কর্মসূচিতে অংশ নেন।


লিফলেট বিতরণের সময় নজরুল ইসলাম আজাদের পক্ষে ভোট চান তার ছোট ভাই ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম।
তিনি বলেন, “আজাদ ভাই দুঃসময়ের নির্যাতিত ও নিপীড়িত নেতা। দলের জন্য তিনি বহুবার জেল খেটেছেন।”
তিনি আরও বলেন, “আজাদ ভাই যদি ধানের শীষ প্রতীকে বিজয়ী হন, আড়াইহাজারে উন্নয়ন ও শিক্ষাখাতে বড় ভূমিকা রাখবেন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।