
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড (বান্টি) বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জনসভা ও গণসংযোগ কর্মসূচি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ এর ছোট ভাই ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম নাহিদ।
নির্বাচনী প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মোঃ জয়নাল আবেদীন মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, মোঃ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রমজান হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন বোরহান হোসেন ও অপু। এছাড়াও সাতগ্রাম থেকে ছিলোন গোলজার হোসেন সাতগ্রাম ইউনিয়ন বিএনপি ও সাতগ্রাম ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবদল কর্মী কাউছার মাহমুদ সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম নাহিদ তাঁর বক্তব্যে বলেন — “তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাংলাদেশের মানুষকে মুক্ত ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার রূপরেখা।”

এ সময় তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ ও জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা আসন্ন নির্বাচনে বিএনপি’র প্রতি মানুষের আগ্রহ ও সমর্থনের প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।


