ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ টাকার ঘর পেরোল

Chatak TV
অক্টোবর ৩০, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে ২ লাখ টাকার ঘর পেরোল

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়। বুধবার (২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য নির্ধারণের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরের তালিকা অনুযায়ী—

প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,০২,৭০৯ টাকা,

২১ ক্যারেটের ১,৯৩,৫০৬ টাকা,

১৮ ক্যারেটের ১,৬৫,৮৬২ টাকা,

আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৭,৮৪৫ টাকা।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এর আগে গত ২৮ অক্টোবর ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা, যা কার্যকর হয়েছিল ২৯ অক্টোবর থেকে।

এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ৭১তম বার সমন্বয় করা হলো দেশের স্বর্ণের দাম। এর মধ্যে ৪৯ বার বেড়েছে আর ২২ বার কমেছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়েছিল—যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়; ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ২,৬০১ টাকায়।

চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে মোট ৯ বার, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৩ বার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।