ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ

Chatak TV
অক্টোবর ৭, ২০২৬ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী মানুষ অংশ নেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান।

মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও বিভিন্ন পূজা মণ্ডপের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুদান বিতরণের পাশাপাশি অতিথি ও সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়।

মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সমাজের মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার পাশাপাশি সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।